আজ নাঙ্গলকোট উপজেলায় আরও পাচজন কোভিড-19 পজেটিভ হয়েছেন।তারা হলেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রথমসারির করোনা যোদ্ধা একজন মেডিকেল টেকনোলজিস্ট ও একজন স্বাস্থ্য সহকারী যারা কোভিড-19 আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন। অন্যরা হলেন নাঙ্গলকোট নোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলায়েত হোসেন ও ওটি এসিস্টেন্ট মিজানুর রহমান তুহিন যারা কোভিড-19 আক্রান্ত মার্কেটিং কর্মকর্তা এনায়েত উল্লাহর সংস্পর্শে এসেছিলেন। এ পর্যন্ত করোনা রোগী এনায়েত উল্লাহর সংস্পর্শে এসে মোট আঠারজন কোভিড-19 এ আক্রান্ত হলেন। অপরজন হলেন চট্টগ্রাম থেকে আগত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরনকারী দৌলখাড় ইউনিয়নের দৌলখাড় গ্রামের মরহুম সিরাজুল ইসলাম। আজ থেকে নাঙ্গলকোট নোভা হাসপাতাল ও মৌকরা ইউনিয়নের খাটাচৌ কমিউনিটি ক্লিনিক লকডাউন থাকবে। মরহুম সিরাজুল ইসলামের পরিবারের সকল সদস্যের করোনা পরীক্ষা নেগেটিভ আসায় তারা বাধ্যতামূলক চৌদ্দ দিনের "হোম কোয়ারেন্টাইনে" থাকবেন।
নাঙ্গলকোট উপজেলায় মোট কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা পঞ্চাশ।
ডাঃ দেব দাস দেব
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,


0 Comments