#তাকওয়া_ফাউন্ডেশনের_তত্বাবধানে_গুণবতী_টিমের_প্রথম_লাশ_দাফন_সম্পন্ন_আলহামদুলিল্লাহ

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের নিবাসী জনাব হারুনুর রশিদ করোনা উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন.. 
মরহুমের আত্মীয়স্বজন স্বেচ্ছাসেবী টিমের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে Taqwa Foundation-এর মুরুব্বী মুফতি মাহমুদুল হাসান গুনবী সাহেবকে অবহিত করা হয়। গুণবী সাহেবের নেতৃত্বে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রশাসনের উপস্থিতিতে মরহুমের জানাযা ও কাপন-দাফনের কার্যক্রম সাবলীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। আলহামদুলিল্লাহ।

গুণবতী ইউনিয়নের বিশিষ্ট আলেম মাওলানা ইয়াহিয়া সাহেব মরহুমের জানাজার ইমামতি করেন।

#কাপন-দাপনে যাদের সাহসী ও মানবিক আত্মপ্রচেষ্টা ছিলোঃ-
১.হাফেজ মাওলানা বশির আহমদ 
২.হাফেজ মাওলানা সাব্বির আহমদ 
৩.এমদাদুল হক সোহাগ 
৪.মাওলানা একরামুল হক
৫.মোঃ তৌহিদুল ইসলাম।
৬.জাহিদ হাসান। 
👉আল্লাহ পাক মরহুমকে জান্নাত দান করুন।
 যে সকল ভাইয়েরা স্বেচ্ছায়শ্রম দিয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন।