করোনার ভয়াল কবলে জমে আছে পুরো পৃথিবী।ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশ বা আমাদের প্রিয় শহর কুমিল্লাও।এ পর্যন্ত কুমিল্লায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৭৩ জন,সুস্থ হয়েছেন ১০৪০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৫ জন।করোনার কারনে যদিও পুরো দেশ লকডাউন এ আছে কিন্তু প্রিয় কুমিল্লার অবস্থা বেশি ভাল নেই ।কুমিল্লা শহরে গেলেই মনেই হবে না যে এখানে প্রায় ২৮৭৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে ।সবকিছুই যেন স্বাভাবিক এখানে।তবুও প্রশাসন স্থানীয় জনতার সাহায্যে কিছু এলাকা লকডাউন করেছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের যেসব ওয়ার্ড আগামী ৩ জুলাই পর্যন্ত লকডাউন থাকবেঃ-
(৩নং ওয়ার্ড)- কালিয়াজুরী মৌজা, রেইসকোর্স/ পুলিশ লাইন শাসনগাছা মৌজা (আংশিক) ও ছোটরা মৌজা (আংশিক)।
(১০নং ওয়ার্ড)- ঝাউতলা (ছোটরা ও কান্দিরপাড় মৌজার অংশ), বাগিচাগাঁও (কান্দিরপাড় মৌজার অংশ)
(১২নং ওয়ার্ড) -উত্তর চর্থা মৌজা ও বজ্রপুর মৌজার অংশ
(১৩নং ওয়ার্ড)- দক্ষিণ চর্থা
এছাড়াও পুরো কুমিল্লা শহরকে আস্তে আস্তে লকডাউন এর আওতাভুক্ত আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিশেষ দ্রষ্টব্য ২৩ মার্চ আইইডিসিআর সর্বপ্রথম জানান যে কুমিল্লায় করোনা আক্রান্ত রোগী রয়েছে।


0 Comments