লকডাউনে যখন সবাই ঘরবন্দি তখন ভিন্ন ঘটনার মোড় নেয় প্রিয় শহর কুমিল্লায়।মানুষ যখন চারিদিকে দেখতেছে করোনার ভয়াল রুপ তখনও হয়তো কেউ কেউ বসে আছে সুযোগের অপেক্ষায়।লকডাউন এ ব্যবহৃত বেড়া চুরির ঘটনা ঘটে কুমিল্লায়।হুম এমনি চাঞ্চল্যকর কিছু ঘটে নগরীর ১০ নং ওয়ার্ডের প্রিন্স রোডে।করোনা অবস্থায় ১০ নম্বর ওয়ার্ডসহ আরো তিনটি ওয়ার্ড লকডাউন করে প্রশাসন।লকডাউন এর জন্য প্রিন্স রোডে বেড়া দিয়ে রাখে জনগন যাতে বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে। কিন্তু বিধি বাম সবাই হয়তো বসে নাই এই অবস্থায়ও ।তাই তো করোনা রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত বেড়া চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে।পরদিন বুধবার সকালে খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় কাউন্সিলর মঞ্জুর কাদের মনি। খবরটির নিশ্চয়তা করেন তিনি এবং সেখানে নতুন বেড়া লাগিয়ে লকডাউন কার্যক্রম অব্যাহত রাখেন।তিনি জানান।মঙ্গলবার(২৩ জুন) দিবাগত রাতে কে বা কারা বেড়াটি চুরি করে নিয়ে যায়।সকালে সংবাদটি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি বেড়াটি নাই।পরে বাঁশ ও বেড়া দিয়ে লকডাউন করেছি।ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাইকে জানিয়েছেন বলে জানান তিনি।


0 Comments